রূপগঞ্জ ইউপি নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও সদস্যদের গতকাল বৃহস্পতিবার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণকারীরা হলেন—চেয়ারম্যান আলহাজ মো. ছালাউদ্দিন ভূইয়া, ইউপি সদস্য আলমগীর হোসেন, মনির হোসেন, মোরশেদ আলম, রিটন প্রধান, আব্দুল কাইয়ুম, আবদুল্লাহ আল মামুন দোলন, খোরশেদ আলম, আলহাজ মো. রমজান আলী, আওলাদ হোসেন এবং সংরক্ষিত মহিলা সদস্য জাকিয়া কালাম, জিন্নাত আরা ও জাহানারা আক্তার। এ সময় রূপগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ১৪ অক্টোবর রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
