রাজধানীর গুলশানের পুলিশ প্লাজার অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল শুক্রবার রাতে পুলিশ প্লাজার পঞ্চম তলায় ফুড কোর্টের একটি দোকানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন জানান, গতকাল রাত সাড়ে ৮টার দিকে পুলিশ প্লাজার পঞ্চম তলায় ফুড কোর্টের একটি দোকানে আগুন লাগে। তাত্ক্ষণিকভাবে ৪টি ইউনিট ও পরে আরো ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
