জাঙ্কফুড সুস্বাদু হলেও স্বাস্থ্যসম্মত নয় -------------------- ভূমিমন্ত্রী

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ২১:২৩

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে হলে পরিমিত খাদ্যাভ্যাস থাকতে হবে। পরিমাণের অতিরিক্ত খাদ্য খাওয়া যাবে না। জাঙ্কফুড সুস্বাদু হলেও স্বাস্থ্যসম্মত নয়।  তিনি গতকাল শুক্রবার চট্টগ্রাম আগ্রাবাদ সরকারী সিজিএস কলোনি বালক উচ্চ বিদ্যালয়ে কৃষি মন্ত্রণালয় ও এফএওর আয়োজনে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিযোগিতায় চট্টগ্রাম শহরের প্রাইমারি স্কুল, হাইস্কুল ও কলেজের ৩০০ জন করে শিক্ষার্থী অংশ নেয়। কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব মো. আবদুর রউফ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুল মুঈদ প্রমুখ।