ডিজিটাল ইলেকশন ক্যাম্পেইন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আজ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ০০:৫১

আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির আওতাধীন তথ্য ও প্রযুক্তি বিষয়ক কমিটির উদ্যোগে ‘ডিজিটাল ইলেকশন ক্যাম্পেইন’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা আজ শনিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অথিতি থাকবেন আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি-২০১৮-এর আওতাধীন তথ্য ও প্রযুক্তি বিষয়ক কমিটির চেয়ারম্যান মোস্তফা জব্বার। বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি-২০১৮-এর আওতাধীন তথ্য ও প্রযুক্তি বিষয়ক কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর।