উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ২১:২৪

ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দিয়েছে দিনাজপুর জেলা ছাত্রলীগ।

গত ১ নভেম্বর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর ইসলাম রাহুল ও সাধারণ সম্পাদক গোলাম ইমতিয়াজ স্বাক্ষরিত এক বছরের জন্য ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের ৫১ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঘোড়াঘাট উপজেলা কমিটি এ অনুমোদিত কমিটি হাতে পেয়েছে। এদিকে অনুমোদিত ঘোড়াঘাট ছাত্রলীগ কমিটির পক্ষ থেকে শুক্রবার আনন্দ মিছিলসহ ঘোড়াঘাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।