বরিশালে খাল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ২১:২৫

নগরীর রুপাতলী এলাকার সোনাগাঁও টেক্সটাইল মিলের খাল থেকে শাজাহান মৃধা (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত শাজাহান মৃধা বরিশাল সদর উপজেলার চরআইচা গ্রামের মৃত খালেক মৃধার ছেলে।

বরিশাল কোতোয়ালি থানার ওসি নুরুল ইসলাম জানান, বৃদ্ধ শাহাজাহানের পায়ে সমস্যা ছিল। তিনি বৃহস্পতিবার রুপাতলী এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। রাতে সেই বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। শুক্রবার সকালে তার লাশ খাল থেকে লাশ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়।