ইন্দুরকানী‌তে বাইসাই‌কেল মার্কার সমর্থ‌নে পথসভা ও উঠান বৈঠক

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ০১:১৩

‌পি‌রোজপুর ২ আস‌নের ইন্দুরকানী উপ‌জেলার সকল ইউ‌নিয়‌নে জাতীয় পা‌র্টি জে‌পির চেয়ারম্যান আ‌নোয়ার হো‌সেন মঞ্জুর বাইসাই‌কেল মার্কার সমর্থ‌নে পথসভা, উঠান বৈঠক ও মি‌ছিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শুক্রবার সন্ধ্যায় উপ‌জেলার পত্তাশী বাজা‌রে এ পথসভায় বক্তব্য রা‌খেন উপ‌জেলা আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক ও পত্তাশী ইউ‌পি চেয়ারম্যান মোয়া‌জ্জেম হো‌সেন, উপ‌জেলা আওয়ামীলী‌গের তথ্য ও গ‌বেষনা বিষয়ক সম্পাদক বজলুর রহমান মিন্টু, পত্তাশী ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সহ সভাপ‌তি ‌জিল্লুর রহমান শা‌ন্তি, গোলাম রসুল খান, যুবলীগ নেতা জাহাঙ্গীর কাজী, উপ‌জেলা জাতীয় পা‌র্টি জে‌পির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মাহামুদ সে‌লিম, উপ‌জেলা জে‌পির মু‌ক্তি‌যোদ্ধা বিষয়ক সম্পাদক মোশাররফ হো‌সেন, পত্তাশী জনকল্যান মাধ্য‌মিক বিদ্যালয় ও ক‌লে‌জের সিরা‌জিস সা‌লি‌কিন শুভ, উপ‌জেলা যুব সংহ‌তির সভাপ‌তি রিয়াজ মাহমুদ, যুগ্ম আহবায়ক রা‌সেল বয়া‌তি, মামুন রানা, পত্তাশী ইউ‌ সদস্য মাসুম হাওলাদার, ওয়ার্ড যুব সংহ‌তি নেতা হারুন অর র‌শিদ, আজাদ খান, ভান্ডা‌রিয়া যুব সংহ‌তি নেতা সুজন তালুকদার প্রমুখ।

এ সময় বক্ত‌ারা ইন্দুরকানীর চলমান উন্নয়‌নের ধারা অব্যাহত রাখ‌তে বাইসাই‌কেল মার্কায় ভোট দি‌য়ে আ‌নোয়ার হো‌সেন মঞ্জু‌কে বিজয়ী করার আহবান জানান।

অপরদি‌কে পত্তাশী ইউ‌নিয়‌নের চাড়াখালী গ্রা‌মের  মিস্ত্রী বা‌ড়ি‌তে সুধাংশু কুমা‌র মিস্ত্রীর সভাপ‌তি‌ত্বে বৈঠকে বক্তব্য রা‌খেন উপ‌জেলা জাতীয় যুব সংহ‌তির সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম শিমুল, উপ‌জেলা জাতীয় ছাত্র সমা‌জের আহবায়ক মজনু হো‌সেন র‌নি, যুব সংহ‌তি নেতা সুলতান ম‌ল্লিক, আবুল কালাম আজাদ, আলম মোল্লা প্রমুখ। 

এ সময় বক্তারা আ‌নোয়ার হো‌সেন মঞ্জুর ইন্দুরকানী‌তে নানা ধর‌নের উন্নয়ন চিত্র তু‌লে ধ‌রে বাইসাই‌কেল মার্কায় ভোট প্রার্থনা ক‌রেন। 

‌বিকা‌লে উপ‌জেলার বা‌লিপাড়া বাজা‌রে বাইসাই‌কেল মার্কার সমর্থ‌নে একটি মিছিল বের করা হয়। মিছিল‌টি বাজা‌রের প্রধান সড়কগু‌লি প্রদ‌ক্ষিণ ক‌রে। 

এছাড়া পত্তশী বাজা‌রে আওয়ামী লীগ ও জে‌পি যৌথভা‌বে এক‌টি মি‌ছিল বের ক‌রে।

এর আ‌গে উপ‌জেলার বি‌ভিন্ন স্থা‌নে উপ‌জেলা ম‌হিলা পা‌র্টি জে‌পির সাধারণ সম্পাদক রা‌জিয়া সুলতানা রানীর নেতৃত্বে দিনভর গনসং‌যোগ প‌রিচা‌লনা ক‌রেন নারী নেত্রীরা।

ইত্তেফাক/নূহু