এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাই ফুটবল

আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ০০:৫৪

বাহরাইনে প্রথম খেলায় বাহারাইনের বিপক্ষে বাংলাদেশ ৩-০ গোলে হেরেছিল। গতকাল রাতে গ্রুপের দ্বিতীয় খেলায় বাংলাদেশ ১-১ গোলে শক্তিশালী জর্ডানের বিপক্ষে ড্র করেছে। বাংলাদেশ প্রথমার্ধের শেষ ক্ষণে গোল হজম করে পিছিয়ে যায়। দুর্দান্ত লড়াই করে বাংলাদেশের তরুন ফুটবলাররা ৭৪ মিনিটে গোল শোধ করে। অধিনায়ক ইয়াসিন আরাফাত গোল করেন ১-১। ই গ্রুপে আগামীকাল বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে।