খুলনায় জেলা জামায়াতের আমিরসহ আটক ৩

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ০৯:৫০

খুলনায় ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার ঘটনায় উত্তর জেলা জামায়াতের আমির ইমরান হুসাইনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে তাদের আটক করা হয়। 

 

জেলা পুলিশ সুপার (এসপি) এসএম শফিউল্লাহ তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রাত সাড়ে ৮টার দিকে ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গাস্থ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার ঘটনা ঘটে। 

আরো পড়ুন : ইন্দুরকানী‌তে বাইসাই‌কেল মার্কার সমর্থ‌নে পথসভা ও উঠান বৈঠক

ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটু জানান, বেজেরডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ফুলতলা সদর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা হয়েছে। নিক্ষিপ্ত বোমাটি অফিসের পূর্ব পাশের দেয়ালে লেগে বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার সময় তিনি এবং দলের নেতাকর্মীরা বেজেরডাঙ্গা রেলস্টেশন এলাকায় নির্বাচনী কাজে ব্যস্ত ছিলেন। 

 

 

ইত্তেফাক/ইউবি