ছোট্ট বন্ধুরা,কেমন আছো?
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছোতো ?
আমার এই পরামর্শ তোমাদের উত্তরপত্রে প্রয়োগ করলে তোমাদের সফলতার পাশাপাশি আমার মনোতৃপ্তি জাগ্রত থাকবে।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাকে সামনে রেখে বাংলা বিষয়ের কিছু পরামর্শ তোমাদের জন্য উপস্থাপনের চেষ্টা করেছি।
বাংলা বিষয়টাকে আমাদের অনেক গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত।
বাংলা বিষয়ে মোট ১৪টা প্রশ্নের উত্তর দিতে হয়। সময় ২ঘণ্টা ৩০মিনিট। অর্থাত্ ৯০মিনিট। পুর্ণমান ১০০।
৯০ মিনিটের মধ্যেই ১০০ নাম্বারের উত্তর দিতে হবে।
তবে ভয়ের কোনো কারণ নেই। এর জন্য প্রয়োজন আমাদের একটু সচেতনতা ও পুর্বপ্রস্তুতি।
কিছু বিষয়ের দিকে আগে থেকেই খেয়াল রাখলে পরীক্ষার সময় কোনো ধরণের সমস্যার সম্মুখীন হতে হবে না।
এক্ষেত্রে, এখন থেকেই প্রস্তুতিটা অনুশীলন করে যেতে হবে।
একটু খেয়াল করলেই একজন শিক্ষার্থী গুছিয়ে সুন্দর করে প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে যথাসময়ে লিখা শেষ করতে পারবে।
নিচের বিষয়গুলো পর্যালোচনা করে এখন থেকেই তোমরা প্রস্তুতি নিতে পারো।
|সময় বিভাজন: প্রথমেই ৯০মিনিট সময় থেকে ১০ মিনিট সময় আমাদের হাতে রেখে বাকি ৮০মিনিট সময়কে ভাগ করে নিতে হবে । সেক্ষেত্রে, ১০০ নাম্বারের মধ্যে গড়ে ৫ নাম্বারের জন্য সময় বরাদ্দ থাকে ৪মিনিট। তাহলে অবশ্যই সময়ের প্রতি সচেতনতা বজায় রেখেই তোমাদের কলম চালাতে হবে! প্রতিটা প্রশ্নের মান বণ্টন খেয়াল রেখে নির্দিষ্ট সময়ের মধ্যেই উত্তর লিখা শেষ করার কথা মাথায় রাখতে হবে।
| ধারাবাহিকতা বজায় রাখা: সবসময় চেষ্টা করতে হবে যেনো উত্তরপত্রে উত্তর লিখার সময় ১ থেকে ১৪ ক্রমিক পর্যন্ত ধারাবাহিকতার সাথে উত্তর দিতে। এতে তোমার উত্তরপত্র একটি আদর্শ উত্তরপত্র হিসেবে গণ্য হবে। যা সবার কাছে গ্রহণযোগ্যতা থাকবে। সবার উচিত সব সময় আদর্শ হতে চেষ্টা করা।
| ওভার রাইটিং না করা: উত্তরপত্র সবসময় পরিষ্কার হওয়া বাঞ্চনীয়। যদি কোনো কারণে ভুল হয়েও যায় সেক্ষেত্রে ঘষাঘষি না করে একটানে কেটে পুণরায় লিখতে হবে। কোনোভাবেই ওভার রাইটিং করা উচিত নয়। উত্তরপত্রে ওভার রাইটিং দেখলে পরীক্ষক পরীক্ষার্থী সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করেন। যা তোমাদের উত্তর পত্রে নাম্বার প্রদানের ক্ষেত্রে প্রভাব পড়তে পারে।
