সুপ্রিয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা,
আজ পরামশর্ বিষয়ক কথা লিখব,যা তোমাদের ভালো ফল লাভে আরও সহায়ক হয়। প্রথমেই উত্তরপত্র পেয়ে,উত্তরপত্রের উপরে ১ ইঞ্চি ও বাম পাশে ১ ইঞ্চি স্কেল করে নিবে। প্রশ্নপত্র হাতে পেয়ে মনোযোগ দিয়ে পুরো প্রশ্নটি পড়ে নিবে,তারপর যে প্রশ্নের উত্তর তোমার সবচেয়ে ভালো জানা আছে,তার উত্তর লিখা শুরু করবে। এভাবে পরপর পরিচ্ছন্ন ভাবে অন্য প্রশ্নের উত্তরগুলোও লিখবে।
ছয়টি বিষয়ের মধ্যে “বাংলাদেশ ও বিশ্বপরিচয়, প্রাথমিক বিজ্ঞান এবং ধর্ম ও নৈতিকশিক্ষা“ বিষয়সমূহে একই রকমের প্রশ্ন কাঠামো থাকে, তাই সৃজনশীল প্রশ্নের উত্তর লিখার সময় প্রশ্ন ভালো করে পড়ে, তারপর কি চাওয়া হয়েছে তা বোঝে প্রাসঙ্গিক উত্তর লিখবে। যেমন,” বায়ু প্রবাহ ও বায়ুর ব্যবহার“এই দুটি আলাদা প্রশ্ন, তাই এর উত্তর ও ভিন্ন ভিন্ন হবে। প্রশ্নের উত্তর অবশ্যই সঠিক তথ্য সংবলিত হতে হবে । যেমন, তোমার এলাকার একজন মুক্তিযোদ্ধা সম্পর্কে ৫টি বাক্য লিখ। এক্ষেত্রে তুমি নিজের এলাকার একজন মুক্তিযোদ্ধাকে নিয়েই লিখতে চেষ্টা করবে। শূন্যস্থান পূরণ করার বেলায় অবশ্যই পূর্ণ বাক্য তুলে লিখবে। আবার ইংরেজি ও বাংলা বিষয়ের ক্ষেত্রে জানা এবং অজানা অনুচ্ছেদ দুটি আগে ভালো করে পড়ে তারপর উত্তর লিখবে। ইংরেজি প্যারাগ্রাফ এবং চিঠি লিখতে কখনো হুবহু অনুচ্ছেদ লিখবে না । এতে তোমার নিজস্বতার প্রকাশ ঘটাতে চেষ্টা করবে। বাংলা রচনা লিখতে অবশ্যই সংকেত অনুসরণ করে লিখলে ভালো নম্বর পাবে,। কবিতাংশের মূলভাব লিখবে যখন পুরো কবিতার মূলভাব লিখতে যাবে না ,যতটুকু কবিতাংশ উল্লেখ করা শুধু ততটুকু লিখবে। গণিত কষার সময় ধাপে ধাপে প্রতিটি অংক কষবে , রাফ করার ক্ষেত্রে সমাধানের পাশে রাফ করে একটা দাগ টেনে দিতে পারো। তোমাদের সকলের জন্য শুভ কামনা রইল।
