ফুটবল দলবদলে আবাহনী তাদের নিজেদের ঘরটা গুছিয়ে রাখার চেষ্টা করছে। জানা গেছে, আবাহনীর ডেরা ছেড়ে বসুন্ধরা কিংসে গেছে তপু বর্মন এবং আতিকুর রহমান ফাহাদ। দলে নেওয়া হয়েছে শেখ রাসেলের সোহেল রানা এবং বসুন্ধরার ডিফেন্ডার নাসির চৌধুরিকে। এছাড়াও চেন্নাই এফসির ব্রাজিলের ডিফেন্সিভ মিডফিল্ডার মাইলসন আলভেজকে। জিতুকে ছেড়ে দিয়েছে আবাহনী। রায়হান হাসানকে দলে ফিরিয়েছে মোটা অঙ্কের পারিশ্রমিক দিয়ে। ৫০ লাখ টাকা পারিশ্রমিক দিতে হচ্ছে। যদিও রায়হান এবং সোহেল রানাকে নিয়ে শেখ রাসেলের আপত্তি আছে। সেটা নিয়ে বাফুফেতে অভিযোগ জমা দিয়ে রেখেছে। সঙ্গে আবাহনীর সোহেল রানার নামও আছে।
