কুষ্টিয়ার মিরপুরে শনিবার ভোরে ৪৭ বিজিবির অভিযানে ৫০০ গ্রাম স্বর্ণসহ (সাতটি বার) এক চোরাকারবারি গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত হচ্ছে তাওয়াবুর রহমান। ৪৭ বিজিবির কমান্ডার লে. কর্নেল রফিকুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের বিজিবির ২ নম্বর গেটের সামনে ঢাকা থেকে মেহেরপুরগামী এসবি পরিবহনে অভিযান চালান। এ সময় তাওয়াবুরকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিশেষভাবে রাখা অবস্থায় ঐ স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণসহ তাকে মিরপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
