জামালপুরের দেওয়ানগঞ্জে শনিবার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তারাটিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। গ্রেফতারকৃত হচ্ছে মানিক মিয়া।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজীবপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিয়াম পরিবহনের যাত্রীবাহী বাসে পুলিশ তল্লাশি চালায়। এ সময় মাদক ব্যবসায়ী মানিক মিয়ার আন্ডারওয়্যারের পকেট থেকে ১১টি প্যাকেটে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করে। দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি এম এম ময়নুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঐ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
