ময়মনসিংহে মহিলা পরিষদের সংলাপ

আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ২১:৪১

ময়মনসিংহে মহিলা পরিষদের উদ্যোগে শনিবার বেইজিং+২৫ পর্যালোচনা : নাগরিক সমাজের সম্পৃক্তি বিষয়ে সংলাপ করেছে। এতে বৃহত্তর ময়মনসিংহের নারী নেত্রীরা অংশ নেন।

জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে এ সংলাপে মহিলা পরিষদের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মনিরা বেগম অনুর সভাপতিত্বে মহিলা পরিষদের কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ, সীমা মোসলেম, ইউএন উইমেন প্রোগ্রাম এনালিস্ট তপতী সাহা, ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ফাহমিদা ইয়াসমীন রুনা প্রমুখ বক্তব্য রাখেন।