ঈদে মিলাদুন্নবি (স.) উপলক্ষ্যে আজিমপুর দায়রা শরিফে মাহফিল উদ্যাপিত

আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ২২:০৪

ঢাকার ঐতিহাসিক আজিমপুর দায়রা শরিফ খানকাতে ২৯ অক্টোবর মঙ্গলবার থেকে ৯ নভেম্বর শনিবার পর্যন্ত ১২ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবি (স.)-এর মাহফিল প্রতিদিন বাদ মাগরিব থেকে এশার নামাজ পর্যন্ত অনুষ্ঠিত হয়।

মাহফিলের শেষ দিন শনিবার বাদ আসর থেকে কোরআন তিলাওয়াত বাদ মাগরিব দরুদ শরিফ ও সালাম পাঠ, জিকির আজকার, হামদ ও নাত এবং মিলাদ শরিফ পড়া হয়। নাত ও হামদ পেশ করেন মাওলানা মো. শহিদুল ইসলাম তারেক। এরপর ওয়াজ করেন মাওলানা মো. শহিদুল ইসলাম চাঁদপুরী, আলহাজ মাওলানা নরুল আলম, হাফেজ আলহাজ মো. বেলায়েত হোসেন এবং উপস্থিত উলামায়ে কেরামগণ হযরত মোহাম্মদ মোস্তফা রসুলে খোদা (স.)-এর জীবনী ও আদর্শের ওপর মহামূল্যবান বক্তব্য রাখেন। —প্রেস বিজ্ঞপ্তি