রংপুরসহ দেশের বড়ো বড়ো শহরের রাস্তায় অটো, অটোরিকশা, মোটরসাইকেল ও ভ্যানসহ অন্যান্য বাহনের হেডলাইট ওপর দিকে, যার কারণে বিপরীত দিক থেকে আসা পথযাত্রীদের চোখে হেডলাইটের আলো পড়ে ঝাপসা করে দেয় চার দিক এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়। এ কারণে ঐসব ত্রুটিযুক্ত যানবাহন তদারকি করে হেডলাইটগুলোকে সামান্য নিচু করে বা উপরাংশের অর্ধেক অংশ কালো রঙে ঢেকে দিলে দুর্ঘটনার আশঙ্কা অনেকাংশে দূর হবে। বিষয়টির প্রতি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আশু প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে পথযাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিনীত আবেদন জানাচ্ছি।
আবদুস সালাম
ছাত্র (স্নাতকোত্তর), দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ,
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
