ঘূর্ণিঝড় বুলবুলের কারণে কাল সোমবারের অনুষ্ঠিতব্য জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে। ঐদিন জেএসসির বিজ্ঞান ও জেডিসির ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। স্থগিত হওয়া জেএসসি পরীক্ষাটি আগামী ১৩ নভেম্বর ও জেডিসি পরীক্ষা ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
এর আগে ৯ নভেম্বর শনিবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করে মন্ত্রণালয়। স্থগিত হওয়া শনিবারের জেএসসি পরীক্ষাটি ১২ নভেম্বর ও জেডিসি পরীক্ষা ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া শনিবারের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষাও স্থগিত করা হয়।
