নওগাঁয় নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের দুই নেতা গ্রেফতার

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১২:২৬

নওগাঁর বদলগাছীতে নাশকতা মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি-জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে সদর ইউনিয়নের জিধিরপুর ও চাংলা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার কৃতরা হল- জিধিরপুর গ্রামের আজগর আলীর ছেলে জামায়াত নেতা আজাহার আলী(৩৮) এবং চাংলা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে বুলু মিয়া(৪৫)

থানা সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই সাইন চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে সদর ইউনিয়নের জিধিরপুর ও চাংলা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

থানার ওসি তদন্ত আব্দুল মালেক বলেন, গ্রেফতারকৃতরা নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাদের নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/মোস্তাফিজ