রাজধানীর কমলাপুরে ট্রেনে কাটা পড়ে একজন নিহত এবং দুই জন আহত হয়েছেন। হতাহতদের সকলেই রেলওয়ের কর্মচারী। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক এস আই নূর মোহাম্মদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার কমলাপুর স্টেশনের সাত নম্বর রেল লাইনে মেরামতের কাজ করছিলেন তিন কর্মচারী। সে সময় কমলাপুর স্টেশনে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেন পেছনে নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে আবুল হাসেম (৫৪) নামে একজন প্রাণ হারান। আর আহত দেলোয়ার হোসেন (৪৫) ও জহির উদ্দিনকে (৩৫) উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
