অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য নিউ সাউথ ওয়েলসে ভয়াবহ দাবানলে তিনজনের মৃত্যু ও সাতজন নিখোঁজ রয়েছে। এতে দেড় শতাধিক বাড়ি-ঘর ভস্মীভূত হয়েছে। আগুন নেভাতে এক হাজারেরও বেশি কর্মী চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শনিবার দেশটির কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে। নিউ সাউথ ওয়েলসের স্থানীয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী সিডনি থেকে ৫৫০ কিলোমিটার উত্তরের গ্লেন ইনস এলাকায় তিনজন নিহত হয়েছে। এদের মধ্যে একজনের মৃতদেহ একটি গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। অপর একজন গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে মারা যান। তৃতীয় জনকে একটি ঘরের মধ্য থেকে মৃত অবস্থায় পাওয়া যায়। -সিএনএন
