‘কিভাবে লাশ কাটতে হয় জানি’

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৩:০১

সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের অডিও রেকর্ডে তার এক হত্যাকারীকে বলতে শোনা গেছে, 'কিভাবে লাশ কাটতে হয়ে তা আমি জানি'। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তৈয়ব এরদোগান সম্প্রতি এ মন্তব্য করেছেন।  

তুরস্কের ইস্তাম্বুলে এক বক্তব্যে এরদোগান বলেন, তুরস্ক ইতিমধ্যে জামাল খাশোগি হত্যাকাণ্ডের প্রমাণস্বরূপ যে অডিও রেকর্ড পেয়েছে তা আমেরিকা, কানডা ও ফ্রান্সকে হস্তান্তর করেছে। সেই অডিওতে পরিস্কারভাবে শোনা যায়, এক হত্যাকারী বলছেন কিভাবে লাশ কাটতে হয় তা আমি জানি।   

এর আগে এক বার্তায় বলা হয়েছে খাশোগি খুন হওয়ার আগে তার শেষ বাক্য ছিল, আমি আর নিঃশ্বাস নিতে পারছি না। 

উল্লেখ্য, গত ২ অক্টোবর তুরস্কের সৌদি দূতাবাসে খুন হন সাংবাদিক জামাল খাশোগি। এরপর খাশোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজের জড়িত থাকার ব্যাপারে অভিযোগ তুলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও গোয়েন্দা সংস্থা। কিন্তু বরাবরই যুবরাজ জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে সৌদি আরব।

আরো পড়ুন: ৩'শ বছরের প্রেতাত্মার সঙ্গে প্রেম করে বিয়ে, তারপর তালাক! 

এছাড়া জামাল খাশোগি হত্যাকাণ্ডের তদন্তে তুরস্কের গোয়েন্দা সংস্থা অডিও রেকর্ড প্রকাশ করে। জানানো হয়, জামাল খাশোগির হাতে যে ঘড়ি ছিল সেটিতে সব কিছু রেকর্ড হয়। তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান/মিডলইস্টআই/এনডিটিভি।

ইত্তেফাক/এসআর