বেনাপোল চেকপোস্টের আর্ন্তজাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে শনিবার সকালে দেশি-বিদেশি মুদ্রাসহ প্রায় ১৯ লাখ টাকার মালামাল জব্দ করেছে বিজিবির সদস্যরা।
এ সময় এমদাদুল হক (৩৪) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়েছে। এমদাদুল গাজীপুর জেলার কালাইভিটা গ্রামের ফজলুল হকের ছেলে।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ ডিসেম্বর সকালে বেনাপোল আইসিপির নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে একটি দল তল্লাশী অভিযান পরিচালনা করে। এ সময় মেইন পিলার ১৮/৭-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত হতে বাংলাদেশে আসার সময় ২০ হাজার ২০০ মার্কিন ডলার, ৭ হাজার ৫০০ ভারতীয় রুপি, ১৮ হাজার ০০০ বাংলাদেশি টাকা এবং ৭টি স্মার্টফোনসহ এমদাদুল হককে আটক করা হয়। বাংলাদেশি টাকায় যার সিজার মূল্য ১৮ লাখ ২৮ হাজার ৪২৫ টাকা। মার্কিন ডলার, ভারতীয় রুপি, বাংলাদেশি টাকা এবং স্মার্টফোনসহ আটককৃত এমদাদুলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
