ঘূর্ণিঝড় বুলবুলের কারণে পেছালো ঢাবি ‘খ’ ইউনিটে ভাইভা

আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১১:৪১

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সাক্ষাৎকারের সময়সূচি পেছানো হয়েছে। সোমবার যে সাক্ষাৎকারটি হওয়ার কথা ছিল তা ৫ দিন পেছানো হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্যানুযায়ী, ১১ তারিখের সাক্ষাৎকারটি আগামী ১৬ নভেম্বর শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬:৪৫টা পর্যন্ত মেধাক্রম ০১ থেকে ৬০০ পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে। আগামী ১৭ নভেম্বর (রবিবার) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬:৪৫টা পর্যন্ত মেধাক্রম ৬০১ থেকে ১২০০ পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে। আগামী ১৮ নভেম্বর (সোমবার) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬:৪৫টা পর্যন্ত মেধাক্রম ১২০১ থেকে ১৮০০ পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে এবং আগামী ১৯ নভেম্বর (মঙ্গলবার) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬:৪৫টা পর্যন্ত মেধাক্রম ১৮০১ থেকে ২৪০০ পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে। 

ভর্তির সাক্ষাৎকার কলা অনুষদের ডিন অফিসে অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, সংগীত ও নৃত্যকলা বিষয়ে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

ইত্তেফাক/জেডএইচ