বেনাপোলে স্বর্ণের বারসহ ২ চোরাকারবারী আটক

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৩:৩২

বেনাপোল পোর্ট থানার রাজাপুর এলাকা থেকে শনিবার ভোরে ৮টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। 

 

আটক ব্যক্তিরা হলেন-শার্শার আমলাই গ্রামের আনারুল ইসলামের ছেলে ইয়াকুব আলী (২৬) ও বালুন্ডা গ্রামের আনিসুরের ছেলে রনি আক্তার বাবু(২৫)। এ সময় তাদের কাছে থাকা দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আরো পড়ুন : বেনাপোলে মার্কিন ডলারসহ পাসপোর্ট যাত্রী আটক

খুলনা ২১  বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে স্বর্ণের বারসহ দুিই চোরাকারবারীকে আটক করা হয়েছে। জব্দকৃত সোনা, মোটরসাইকেল এবং আটককৃত ব্যক্তিদের বেনাপোল পোর্ট থানায় সোপার্দ করা হয়েছে।

 

 

ইত্তেফাক/ইউবি