ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে সেনা ও জঙ্গিদের বন্দুকযুদ্ধে ১০ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো অনেকে। খবর এনডিটিভির।
এনডিটিভির খবরে বলা হয়, কাশ্মিরের পুলওয়ামা জেলায় সেনাদের সঙ্গে জঙ্গিদের আজ শনিবার ভোরে তুমুল সংঘর্ষ বাধে। সংঘর্ষে ৩ জঙ্গি নিহত হয়েছে। এছাড়া ওই সংঘর্ষে ৬ জন বেসামরিক লোক এবং ১জন ভারতীয় সেনা নিহত হয়েছে।
আরো পড়ুন: মেং ওয়ানঝৌ'র ন্যায়বিচারের প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র ও কানাডার
গোপন সূত্রে খবর পেয়ে কাশ্মিরের পুলওয়ামা জেলার অভিযান শুরু করে দেশটির যৌথ বাহিনী। সেনাদের উপস্থিতির টের পেয়ে অতর্কিতে গুলি ছুঁড়ে জঙ্গিরা। পাল্টা আক্রমণে জঙ্গিরা নিহত হয় বলে খবরে বলা হয়েছে। এসময় ওই এলাকার বেসামরিক লোক গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
ইত্তেফাক/এসআর

