রাজধানীতে নিখোঁজের একদিন পর সানি (৬) নামে পথ শিশুর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত পৌনে ১০ টার দিকে গুলিস্তান অলিম্পিক ভবনের সামনে ফুটপাত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
পল্টন থানার আহাদ পুলিশ ফাঁড়ির (এ এস আই) আনোয়ার হোসেন জানান, গত শনিবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল সে। শিশুটি তার বাবা মা'র সাথে গুলিস্তান স্টেডিয়ামের ৩ নম্বর গেইট এলাকায় ঘুমাতো। তার বাবার নাম সাগর শেখ ও মায়ের নাম ঝর্না বেগম। তারা ভাসমান প্রকৃতির।
তিনি আরো জানান, হত্যার বিষয়ে এখনো কিছু জানতে পারেনি পুলিশ। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
