কাতলা অমৃতসারী

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১৯:১৮

উপকরণ :কাতলা মাছ ৮ পিস, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, সিদ্ধ পেঁয়াজ বাটা আধা কাপ, কাজু বাদাম বাটা ২ চা চামচ, পোস্ত বাটা ১ টেবিল চামচ, টক দই ৩ টেবিল চামচ, হলুদ গুঁড়া সামান্য, নারিকেলের দুধ আধা কাপ, ঘি ২ টেবিল চামচ, গরম মসলার গুঁড়া সিকি চা চামচ, বেসন ৩ টেবিল চামচ, ময়দা ১ টেবিল চামচ, ভিনেগার ১ টেবিল চামচ, চিনি সামান্য, তেল আধা কাপ, লবণ পরিমাণমতো।

প্রণালি :মাছ ভালো করে ধুয়ে ভিনেগার+বেসন+ময়দা+লবণ দিয়ে মেখে ভেজে নিন। এবার কড়াইতে তেল দিয়ে সব বাটা ও গুঁড়া মসলা দিন। মসলা কষিয়ে টক দই ফেটে দিন। এবার মাছগুলো দেওয়ার পর নারিকেল দুধ দিয়ে ঢেকে দিন। মাছ তেলের উপরে উঠে এলে আস্ত কাঁচা মরিচ, চিনি, গরম মসলা গুঁড়া দিয়ে ৫/৬ মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন ডিশে ঢেলে নিন।