রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা মহাজন বটতলা এলাকায় সোমবার ভোরে কাপ্তাই নৌবাহিনীর স্টাফবাহী একটি বাস দুর্ঘটনায় চার/পাঁচ জন কর্মকর্তা আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম থেকে নৌবাহিনীর কর্মচারীদের নিয়ে একটি বাস কাপ্তাই যাচ্ছিল। এ সময় বিপরীতমুখী বেপরোয়া গতির একটি ট্রাককে সামাল দিতে গিয়ে সড়কের পাশে ধান খেতে উলটে পড়ে যায়। রাঙ্গুনিয়া থানার এসআই রাকিব জানান, দুর্ঘটনায় বড়ো ধরনের ক্ষতি হয়নি।
