সুন্দরপুর হাওরে নৌকাডুবিতে এক জনের মৃত্যু

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২১:০৯

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সুন্দরপুর হাওরে সোমবার ভোররাতে নৌকাডুবিতে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম বাবুল মিয়া(৩৬)। জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম জানান, সুন্দরপুর হাওরে রাতে বিল পাহারায় মোট ছয় জন ছিল। কিন্তু ভোররাতে হঠাত্ হাওরে প্রচণ্ড বাতাস শুরু হলে নৌকাটি পাড়ে ওঠার আগেই উলটে যায়। এ সময় পাঁচজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও বাবুল মিয়া নৌকার নিচে আটকে যাওয়ায় তার মৃত্যু হয়। তার লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।