ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা
ভৈরবে রবিবার বিকালে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জামাল মিয়া।
নিহতের চাচাতো ভাই ফরহাদ জানান, গত কয়েক দিন ধরে ফোনে জামালকে শহরে আসতে চাপ দিচ্ছিলো এক নারী। নতুন ভাড়া বাসায় জামালকে স্বামী হিসেবে পরিচয় করিয়ে দেবে বলেও জানায় ঐ নারী। ফলে শনিবার রাতে ফোনে তার ডাকে সাড়া দিয়ে সে শহরে ঐ নারীর সঙ্গে দেখা করতে যায়। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে নিহতের খবর পান তারা।
লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ওসি মো. শাহিন বলেন, এ ঘটনায় কাউকে এখনো আটক করা যায়নি।
