সিলেটের ব্যবসা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে .......চেম্বার সভাপতি

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২১:৩২

সিলেট অফিস

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব বলেছেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকলে হলে ব্যবসায়ীদের নতুন নতুন ব্যবসার অনুসন্ধান করতে হবে। ‘বর্তমানে সিলেটের ব্যবসার অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে।’ সামনে আরো দুর্ভোগ আসছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখন চিন্তা করে ব্যবসায় বিনিয়োগ করতে হবে।’ তিনি বলেন, সিলেটে আইটি পার্ক, ইকোনমিক জোন হচ্ছে। তাই সিলেটের ব্যবসায়ীদের সেখানে বিনিয়োগ করার চিন্তা করতে হবে।

গতকাল সোমবার নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত জরুরি সাধারণ সভা ও সনদপত্র-আইডি কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নুরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাজুওয়ান আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সহসভাপতি আবু জাফর কামরান, সহসভাপতি কবির উদ্দিন সোহেল ও আবুল কালাম মনসুর, সহসাধারণ সম্পাদক মো. এনামুল হক এনাম, অর্থ সম্পাদক মো. বদরুল হক, সাংগঠনিক সম্পাদক মো. তাজুল ইসলাম প্রমুখ।