ধামরাইয়ে শেষ হলো আওয়ামী লীগের সম্মেলন

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২১:৪০

ক্ষোভ ও নিন্দার মুখে সাবেক

এমপি এমএ মালেক

g ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ধামরাই পৌরসভার সবগুলো ওয়ার্ডে আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনের শেষ দিন রবিবার সন্ধ্যায় একটি কনভেনশন সেন্টারে বক্তব্যদানকারী নেতৃবৃন্দের ক্ষোভ ও নিন্দার মুখে পড়েন ধামরাইয়ের সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এমএ মালেক। বক্তারা তার এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ  তোলেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে বক্তব্য রাখেন তিনি।

বক্তারা বলেন, এমএ মালেক ক্ষমতায় থাকাকালে সরকারি, বেসরকারি কিংবা দলীয় কোনো কর্মসূচি বা অনুষ্ঠানে আওয়ামী লীগের অন্যতম নেতা ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি এবং ধামরাইয়ের বর্তমান এমপি মুক্তিযোদ্ধা বেনজীর আহমদকে সম্পৃক্ত রাখা হয়নি। এমনকি ঐসব অনুষ্ঠানের ব্যানারে তার ছবি বা নামটা পর্যন্ত লিখতে দেওয়া হয়নি। তাকে হেয় করতে তার বিরুদ্ধে নানা ধরনের অসম্মানজনক বক্তব্য দেওয়া হয়েছে। বক্তাদের মধ্যে ছিলেন পৌর মেয়র গোলাম কবির, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজউদ্দিন ও অ্যাডভোকেট সোহানা জেসমিন, উপজেলা কৃষক লীগের সভাপতি বালিয়ার ইউপি চেয়ারম্যান আহমদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মাসুদ লাল্টুসহ অন্য বক্তারা।