সোমবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ঈদে মিলাদুন্নবি উপলক্ষ্যে মিলাদ মাহফিলের আয়োজন করে। উক্ত মিলাদ মাহফিলে হযরত মোহাম্মদ (স.)-এর জীবনাদর্শের ওপর আলোকপাত করা হয় এবং শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার জন্য দোয়া করা হয়। কমিশনের চেয়ারম্যান, বিজ্ঞ সদস্য, সচিবসহ কমিশনের সব কর্মকর্তা-কর্মচারী মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
