কাউখালীতে বাইসাইকেল প্রতীকের পক্ষে গণসংযোগ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানি) আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর বাইসাইকেল প্রতীকের পক্ষে গণসংযোগ করেছে কাউখালী উপজেলা যুব মহিলা লীগ। শনিবার সকালে উপজেলার উত্তর বাজার ও দক্ষিণ বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন যুব মহিলা লীগের নেতাকর্মীরা।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহিদা হক, সাধারণ সম্পাদক কাশমীরি পারভীন ঝুমুর, যুগ্ম-সাধারণ সম্পাদক রিপা কাজী প্রমুখ।

আরো পড়ুন: ইন্দুরকানী‌তে বাইসাই‌কেল মার্কার সমর্থ‌নে পথসভা ও উঠান বৈঠক

এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আনোয়ার হোসেন মঞ্জুর বাইসাইকেল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তারা।

ইত্তেফাক/বিএএফ