পীরগাছায় গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৭:২৪

রংপুরের পীরগাছায় রেহেনা বেগম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে উপজেলার কান্দি ইউনিয়নের মাঝবাড়ি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। দুপুরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের প্রতিপাল গ্রামের আকবার আলীর মেয়ে রেহেনা বেগমের (২২) সঙ্গে একই উপজেলার কান্দি ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের হাফিজুর রহমানের ৪ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের পারিবারিক কলহ লেগেই থাকতো। এরই জের ধরে শনিবার ভোরে নিজ শয়ন ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন রেহেনা বেগম।

আরো পড়ুন: শাহজাদপুরে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পীরগাছা থানার এসআই কনক জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ইত্তেফাক/বিএএফ