গাইবান্ধায় আল্লাহর দলের আঞ্চলিক নায়েক গ্রেফতার

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২২:০৯

গাইবান্ধা সদর উপজেলায় অভিযান চালিয়ে আল-শাহরিয়া রোকন (৩২) নামের এক জঙ্গি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার শাহরিয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর আঞ্চলিক নায়েক সমমর্যাদার সক্রিয় সদস্য। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রংপুর র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার খন্দকার গোলাম মোর্তুজা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাতে গাইবান্ধা সদর উপজেলার এলিসা সুপার মার্কেটে অভিযান চালায় র‌্যাব। এ সময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র আঞ্চলিক নায়ক আল-শাহরিয়া রোকনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহরিয়া গাইবান্ধার কূপতলা এলাকার তৈয়ব আলীর ছেলে। 

আরও পড়ুন: স্ত্রী সন্তানের সঙ্গে আর দেখা হলো না ইউসুফের

র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার শাহরিয়া ২০০১ সাল থেকে জঙ্গি সংগঠনের জন্য চাঁদা সংগ্রহ করে আসছিল বলে স্বীকার করেছে। এছাড়া সে নিয়মিত গোপন বৈঠকে অংশগ্রহণ এবং সংগঠনের জন্য সদস্য সংগ্রহের দায়িত্ব পালন করত। 

গ্রেফতার জঙ্গির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি তার সহযোগীদের ব্যাপারে অনুসন্ধান চলমান রয়েছে বলেও জানিয়েছে র‌্যাব। 

ইত্তেফাক/এসইউ/এসি