নাটোর প্রতিনিধি
নাটোর শহরের উত্তর পূর্ব পাড়া এলাকার কুড়মির মাঠের ডাস্টবিন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর ফরহাদ হোসেন জানান, উত্তর পটুয়াপাড়া এলাকার কুড়মির মাঠ এলাকায় ডাস্টবিনে ময়লা ফেলতে গেলে স্থানীয়রা নবজাতকের লাশ দেখে পুলিশে খবর দেয়।
