উখিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২১:৫৪

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

উখিয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। উপজেলার পালংখালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে ৫ হাজার পিস ইয়াবাসহ সোমবার রাত ১০ টায় দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। আটককৃত মাদক কারবারিরা রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার জাফর আলমের ছেলে শাহাব উদ্দিন (২৩) ও করইবনিয়া এলাকার জাগির হোসেনের ছেলে আবদুল গফুর (৩২)।

র্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ শাদী জানান, র্যাবের চৌকস আভিযানিক দল রাত ১০টার দিকে পালংখালী বাজারে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত দুই মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৫ লক্ষ টাকা। আটক দুই মাদক ব্যবসায়ীকে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।