পরশুরাম (ফেনী) সংবাদদাতা
ফেনীর ফুলগাজী রিষ্টমুখ সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে সোমবার রাত ৯টার দিকে এক নারীকে আটক করেছে বিজিবির সদস্যরা।
ফেনী ব্যাটালিয়ন পরিচালক ও অধিনায়ক লেঃ কর্নেল মো. নাহিদুজ্জামান বলেন, ফেনীর ফুলগাজী এলাকার সীমান্ত পিলার নং-২১৮২/৪-এস হতে রিষ্টমুখ নামক স্থান হতে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে তারাকুচা বিওপির টহলরত বিজিবির সদস্যরা বাংলাদেশি নাগরিক রেখা সেনকে (৫৫) আটক করে। তার বাড়ি চট্টগ্রাম জেলার সীতাকুন্ড পশ্চিম মাধবপুর গ্রামে।
আটককৃত ঐ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি আনুমানিক ১৫ দিন পূর্বে খাগড়াছড়ি রামগড় এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে তার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। পরে বিজিবির সদস্যরা আটককৃত আসামিকে ফুলগাজী থানায় হস্তান্তর করেন।
