শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্টাফ পরিচয়ে নবজাতক চুরির ঘটনায় হোসনেয়ারা বেগম (৩৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাত ১০টার দিকে বিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার একরামুল হাসান ও সিনিয়র সহকারী কমিশনার (এসি) রাসেল আহমেদের নেতৃত্বে নবজাতককে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে তার মায়ের কাছে ফেরত দেওয়া হয়। পুলিশ জানায়, চুরি হওয়া নবজাতক ঝালকাঠির নলছিটি উপজেলার মগর গ্রামের রফিক হাওলাদার ও সাথী বেগম দম্পতির পুত্র সন্তান। তারা নগরীর কালিজিরা এলাকায় বাকের মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। এ ঘটনায় নবজাতকের বাবা রফিক হাওলাদার বাদী হয়ে গতকাল মঙ্গলবার থানায় মামলা করেছেন।
