মোহাম্মদ শেখ কামাল
ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা
সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের সাহায্যের লক্ষ্যে ছাগলনাইয়া আদালত ভবন মাঠে গত সোমবার বিকেল শুরু হয়েছে মাসব্যাপী শিল্পপণ্য মেলা ২০১৯। এ উপলক্ষে চলছে মাসব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।
আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং কর্মজীবী নারী ছাগলনাইয়ার সহযোগিতায় আয়োজিত এই মেলায় প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার।
মাসব্যাপী শিল্পপণ্য মেলা-২০১৯ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহেরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মো. মেজবাহ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ফেনী জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারী, সাধারণ সম্পাদক আবদুল মোমিন মজুমদার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পৌর প্যানেল মেয়র মুন্সী নুর হোসেন ও রাধানগর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবদুর রউফ ভূঁঞা।
স্বাগত বক্তব্য রাখেন আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি রাখি সিনহা ও কর্মজীবী নারীর সমন্বয়কারী রোকেয়া সুলতানা আনজু।
উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শিমুল চৌধুরী, ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. ইলিয়াছ হোসেন সোহাগ, জাসদের উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, সহ-সভাপতি ছালেহা বেগম মেম্বার, সাধারণ সম্পাদক সিরাজউদ্দৌলা পাটোয়ারি, সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ উদ্দিন, অর্থ সম্পাদক রেজাউল করিম সোহাগ, দপ্তর সম্পাদক মো. ছলিম উল্লাহ ভূঁইয়া, পৌর সভাপতি কাজী মিজানুর রহমান মিলন, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, রাধানগর ইউনিয়ন জাসদের সভাপতি ডা. মো. আবদুল্লাহ রিপন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, মহামায়া সভাপতি মো. আবদুল হান্নান, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূঁঞা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা জাহাঙ্গীর আলমসহ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করে সকলকে মাতিয়ে রাখেন আদিবাসী মনিপুরী শিল্পী, আদিবাসী পাহাড়ি শিল্পী ও স্থানীয় শিল্পীরা। প্রধান অতিথির বক্তব্যে শিরীন আখতার বলেন, ‘মেলা মানে হচ্ছে আনন্দ-উল্লাস। খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক ও রচনা প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মাধ্যমে এই মেলা এলাকার বিনোদনপিয়াসী মানুষের আশ্রয়স্থলে পরিণত হবে।’
