মুক্তাগাছায় কবরের লাশ না পেয়ে থানায় অভিযোগ

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ২১:১০

ময়মনসিংহের মুক্তাগাছায় কবরে একজন নারী ও দুইজন পুরুষের লাশ খুঁজে না পেয়ে থানায় চুরির অভিযোগ করা হয়েছে। বুধবার বিকালে একটি গোরস্থান কমিটির সভাপতি থানায় লিখিতভাবে এই অভিযোগ করেন। খোয়া যাওয়া লাশগুলো সেকান্দার আলী, শাওন এবং সুন্দরী বেগমের। মৃতরা উপজেলার বড়গ্রাম ইউনিয়নের বাহেঙ্গা, উজলাপাড়া এবং কেজাইকান্দা গ্রামের বাসিন্দা ছিলেন ।

স্থানীয় বাহেঙ্গা কেজাইকান্দা মাদ্রাসা ও গোরস্থান কমিটির সভাপতি মো. আ. হালিম সরকার থানায় অভিযোগ করেন, ময়মনসিংহ ও জামালপুর জেলার সীমান্তবর্তী ঐ গোরস্থানে ৪ নভেম্বর সন্ধ্যার পর থেকে ৫ নভেম্বর ভোর ৫টার মধ্যে চোর লাশগুলি চুরি করে নিয়ে যায়। স্থানীয়ভাবে আমরা লাশ খোঁজাখুজি করে কোথাও পাইনি । 

আরও পড়ুন: কিশোরীর সন্তান প্রসব, জিজ্ঞাসাবাদের জন্য থানায় বাবা-মা

অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, লাশ শেয়ালে নিয়েছে নাকি চোর নিয়ে গেছে তা তারা বলতে পারেননি। 

ইত্তেফাক/এএএম