সভাপতি স্বপন-সাধারণ সম্পাদক আনিস
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
ভাণ্ডরিয়ায় পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সোমবার স্থানীয় উপজেলা মুক্তিযোদ্ধা ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফায়জুর রশিদ খশরু সম্মেলনের উদ্বোধন করেন।
পরে সহিদুল আলম স্বপন সিকদারকে সভাপতি ও মো. আনিসুর রহমান জোমাদ্দারকে সাধারণ সম্পাদক করে পৌর আওয়ামী লীগের ৬৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি মহিউদ্দিন জোমাদ্দার, জিউল হাসান আকন, তরিকুল ইসলাম হাওলাদার, সঞ্জিব সরকার, আব্দুল সালাম খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিন আকন, মো. শফিকুল ইসলাম আকন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত ছাদেকসহ মোট ৬৫ সদস্য।
