জগন্নাথপুরে হল পরিদর্শক বহিষ্কার

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ২১:২৫

পরীক্ষা কেন্দ্রে এ্যান্ড্রয়েড মোবাইল

জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

জগন্নাথপুরে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) কেন্দ্রে এ্যান্ড্রয়েড মোবাইল সঙ্গে রাখার দায়ে কেন্দ্রের হল পরিদর্শক আনোয়ার হোসেন (২৮)কে বহিষ্কার করা হয়েছে।

গতকাল বুধবার বিজ্ঞান পরীক্ষা চলাকালে দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে পরিদর্শনকালে শিক্ষক আনোয়ার হোসেনকে বহিষ্কার করেন।

বহিষ্কৃত শিক্ষক আনোয়ার হোসেন উপজেলার কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গণিত শিক্ষক। পরীক্ষার কেন্দ্র সচিব মো. ছায়াদ আলী সত্যতা নিশ্চিত করে জানান, আনোয়ার হোসেন নামের ঐ শিক্ষককে পরবর্তী সকল পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।