চট্টগ্রামের হাটহাজারীতে মো. মুরাদ (২৫) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চিশতিয়া অটো ব্রিকসের মেশিনে আটকে তিনি নিহত হন। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
নিহত মুরাদ ময়মনসিংহ জেলার তারা মিয়ার ছেলে।
জানা গেছে, প্রতিদিনের মতো মুরাদ অটো ব্রিকসের কাজ করার সময় অসাবধানতাবশত মেশিনের রোলারে আটকে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
আরো পড়ুন: ঝিনাইগাতীতে যুবলীগ কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন জাহাঙ্গীর জানান, কীভাবে মুরাদ নিহত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
ইত্তেফাক/বিএএফ
