ঈশ্বরদীতে ট্রাক চাপায় শিশু শ্রমিক নিহত

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ২০:৪১

ঈশ্বরদীতে ট্রাক চাপায় ওয়ার্কশপে কর্মরত এক শিশু শ্রমিকের নিহত হযেছে। নিহত শিশু বিপ্লব হোসেন (১২) এর বাড়ি মুলাডুলি ইউনিয়নের বহরপুর এলাকায়। ঘটনাটি ঘটেছে, ঈশ্বরদী-কুষ্টিয়া সড়কের আলহাজ্ব মোড়ের সন্নিকটে। 

প্রত্যক্ষদর্শী জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে শিশু শ্রমিক বিপ্লবকে নিয়ে জনৈক শাহীনে ওয়ার্কশপে কর্মরত ফিরোজ (৩০) মোটরসাইকেলে করে কাজে যাচ্ছিল। এসময় আলহাজ্ব মোড় হতে একটি ট্রাক দ্রুতগতিতে রূপপুরের দিকে যাওয়ার সময় মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই বিপ্লবের প্রাণহানি ঘটে। আহত ফিরোজকে দমকল বাহিনী উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

আরো পড়ুনঃ শ্রীলংকায় আদালতের নির্দেশে পদ ছাড়লেন প্রধানমন্ত্রী রাজাপাকসে

হাসপাতাল জানায়, ফিরোজের অবস্থা আশংকাজনক নয়। পুলিশ জানায়, ঘটনাস্থলেই বিপ্লবের মাথার খুলি ফেটে রাস্তার ওপর ছড়িয়ে পড়ে এবং পা ভেঙ্গে যায়। পুলিশ ঘটনাস্থল হতে বিপ্লবের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

ইত্তেফাক/কেকে