রাঙ্গার কাছে এ ধরনের বক্তব্য বিচিত্র কোনো ব্যাপার নয় :ড. কামাল

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ২২:৩২

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, স্বৈরাচার এরশাদের অনুসারী, ভোটারবিহীন নির্বাচনের সংসদ সদস্য, বর্তমান অবৈধ সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার (জাপার মহাসচিব) কাছে শহিদ নূর হোসেনের ব্যাপারে এ ধরনের বক্তব্য বিচিত্র কোনো ব্যাপার নয়। জনগণই ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতে এ ধরনের স্বৈরাচারী আচরণ ও কর্মকাণ্ডের জবাব দেবে। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন।