ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান নাইমকে গ্রেফতারের দাবিতে গতকাল এলাকাবাসী বিমানবন্দর গোলচক্করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সকাল ১১টায় অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা ডা. মুজিবুর রহমান, প্রকৌশলী নাজমুল আজম প্রিন্স, হারুন-অর-রশীদসহ শতাধিক ব্যক্তি অংশ নেন। মানববন্ধন কর্মসূচি শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে গ্রেফতারের দাবি জানান।
