বগুড়ায় দিনদুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১৬:১২

বগুড়ায় প্রকাশ্য দিনেদুপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের অদ্দির গলা বাজারে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম (৫০) একজন মাছ ব্যবসায়ী ছিলেন। তিনি সদর উপজেলার চকঝপু গ্রামের মোজাহের আলীর ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রহিম বাজারে আসার পর আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন অস্ত্রধারী  প্রকাশ্যে তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে অস্ত্রের কোপে তার ডান হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে রহিমের মৃত্যু হয়।

আরও পড়ুন: রাজশাহীতে প্রতারণা চক্রের তিন নারী সদস্য আটক

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান জানান, লাশ ময়না তদন্তের জন্য শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকারীদের শনাক্ত ও ধরতে পুলিশ মাঠে নেমেছে।

ইত্তেফাক/এসি